Wet Processing Technology
National Institute of Engineering and Technology — NIET
ওয়েট প্রসেসিং টেকনোলজি-তে কেন পড়বেন
ওয়েট প্রসেসিং টেকনোলজি
NIET-এর ওয়েট প্রসেসিং টেকনোলজি প্রোগ্রামটি টেক্সটাইল ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং ইন্ডাস্ট্রির উপযোগী দক্ষ প্রফেশনাল তৈরির লক্ষে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি মূলত টেক্সটাইল কেমিক্যাল প্রসেসিংয়ের ওপর ফোকাস করার পাশাপাশি ল্যাবরেটরি-বেজড লার্নিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা এখানে টেক্সটাইল কেমিস্ট্রি এবং মডার্ন প্রসেসিং স্কিলসের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।
কারিকুলামে টেক্সটাইল কেমিস্ট্রি, ডাইং মেথডস, প্রিন্টিং টেকনিকস, ওয়াশিং, ফিনিশিং প্রসেস, কালার ম্যাচিং এবং কোয়ালিটি টেস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও কেমিক্যাল হ্যান্ডলিং, এনভায়রনমেন্টাল সেফটি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এবং সাস্টেইনেবল টেক্সটাইল প্রসেসিংয়ের মতো মডার্ন কনসেপ্টগুলো এখানে শেখানো হয়।
NIET-এর অ্যাডভান্সড ওয়েট প্রসেসিং ল্যাবরেটরিতে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট এবং কেমিক্যালস ব্যবহার করে সরাসরি কাজ করার অভিজ্ঞতা অর্জন করে। শিক্ষার্থীরা এখানে প্রসেস কন্ট্রোল, শেড ম্যাচিং, ডিফেক্ট অ্যানালাইসিস এবং কোয়ালিটি ইম্প্রুভমেন্ট টেকনিকগুলো হাতে-কলমে শেখে। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ শিক্ষার্থীদের রিয়েল ইন্ডাস্ট্রিয়াল চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলে।
এই প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা ডাইং ফ্যাক্টরি, টেক্সটাইল প্রসেসিং প্ল্যান্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এবং কেমিক্যাল প্রসেসিং ইউনিটে ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। পাশাপাশি এই প্রোগ্রামটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে দেশ-বিদেশে হায়ার এডুকেশনের পথও প্রশস্ত করে। যারা টেক্সটাইল কেমিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই প্রোগ্রামটি আদর্শ।
ডিপ্লোমা ইন ওয়েট প্রসেসিং টেকনোলজির প্রয়োগ ক্ষেত্র
- ফ্যাব্রিক ডাইং
- ইয়ার্ন ডাইং
- কালার ম্যাচিং
- ডাইং মেশিন অপারেশন
- টেক্সটাইল প্রিন্টিং
- স্ক্রিন প্রিন্ট
- ডিজিটাল প্রিন্টিং
- ডিজাইন ডেভেলপমেন্ট
- ফ্যাব্রিক ফিনিশিং
- সফটেনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট
- শ্রিংকেজ কন্ট্রোল
- ফাইনাল ফ্যাব্রিক কোয়ালিটি
- কোয়ালিটি কন্ট্রোল
- টেক্সটাইল টেস্টিং
- ল্যাব ম্যানেজমেন্ট
- কেমিক্যাল অ্যানালাইসিস
NIET-এ ওয়েট প্রসেসিং টেকনোলজিতে কেন পড়বেন
ডিপ্লোমা শেষে DUETসহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে B.Sc করার সুযোগ।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সুবিধা।
ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং ল্যাবসহ আধুনিক যন্ত্রপাতি।
হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও ল্যাব কাজের সুযোগ।
ইন্ডাস্ট্রি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
বিশ্বব্যাংকসহ বিভিন্ন উৎস থেকে বৃত্তির সুযোগ।
ডাইং ফ্যাক্টরি ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভিজিট ও প্রশিক্ষণ।
কোর্স শেষে চাকরি পেতে সহায়তা ও ক্যারিয়ার গাইডলাইন।
আমাদের কোর্সসমূহ
Our Faculty Members
Md. Mehedi Hasan
Head of Department
NIET offers quality engineering education with modern labs and practical learning to prepare students for successful careers.