Mechanical Technology
National Institute of Engineering and Technology — NIET
মেকানিক্যাল টেকনোলজি কেন পড়বেন
মেকানিক্যাল টেকনোলজি
NIET-এর মেকানিক্যাল টেকনোলজি প্রোগ্রামটি মূলত ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন এবং মেকানিক্যাল ইন্ডাস্ট্রির উপযোগী দক্ষ প্রফেশনাল তৈরির লক্ষে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি মেশিনারি, মেকানিক্যাল সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ওপর ফোকাস করার পাশাপাশি স্ট্রং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর কনসেপ্ট এবং হ্যান্ডস-অন স্কিলসের মাধ্যমে নিজেদের দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।
কারিকুলামে ওয়ার্কশপ প্র্যাকটিস, মেশিন টুলস, ফিটিং, ওয়েল্ডিং, থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, প্রোডাকশন টেকনোলজি এবং বেসিক ক্যাড (CAD) কনসেপ্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। NIET-এর মডার্ন ওয়ার্কশপগুলো শিক্ষার্থীদের রিয়েল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিন এবং টুলসগুলোর মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অর্জনে সাহায্য করে। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ শিক্ষার্থীদের টেকনিক্যাল নলেজ এবং প্রবলেম সলভিং স্কিলস ডেভেলপ করতে কার্যকর ভূমিকা রাখে।
একটি ইন্ডাস্ট্রিয়াল জোনের কাছাকাছি অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা সরাসরি ফ্যাক্টরি এনভায়রনমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস দেখার এক্সপোজার পায়। এটি তাদের ওয়ার্ক কালচার, সেফটি প্র্যাকটিস এবং রিয়েল প্রোডাকশন সিস্টেম সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে সাহায্য করে। NIET-এর অভিজ্ঞ মেন্টররা শিক্ষার্থীদের প্রতিটি টেকনিক্যাল বিষয় ধাপে ধাপে গাইড করেন, যা তাদের প্রফেশনাল ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলে।
এই প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, পাওয়ার ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ওয়ার্কশপ, কনস্ট্রাকশন প্রজেক্ট এবং মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। পাশাপাশি এই প্রোগ্রামটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো হায়ার এডুকেশনের ক্ষেত্রেও চমৎকার সুযোগ তৈরি করে দেয়।
মেকানিক্যাল টেকনোলজি এর প্রয়োগ ক্ষেত্র
- উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান
- মেশিন মেইনটেন্যান্স
- ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট
- মেশিন ডিজাইন
- রোবোটিক্স ও অটোমেশন
- মেকাট্রনিক্স
- অটোমোবাইল শিল্প
- বিদ্যুৎ ও পানি সেক্টর
- মেরিন শিপইয়ার্ড
- ঔষধ শিল্প
- ল্যান্ড ও ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট
NIET-এ মেকানিক্যাল টেকনোলজি এ কেন পড়বেন
সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদান।
প্রতি সেমিস্টারে হাতে-কলমে ল্যাব ও ওয়ার্কশপ প্রশিক্ষণ।
বিশ্বব্যাংক বৃত্তি ও ভালো ফলাফলে ফ্রি পড়ার সুযোগ।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে B.Sc করার সুযোগ।
অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হয়।
শিল্প প্রতিষ্ঠানে ভিজিট ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
কোর্স শেষে চাকরি পেতে সহায়তা প্রদান করা হয়।
আমাদের কোর্সসমূহ
Our Faculty Members
Saiful Islam
Head of Mechanical Technology · Instructor
Rabeya
Instructor
Muhammad Julhas
Junior Instructor
NIET offers quality engineering education with modern labs and practical learning to prepare students for successful careers.