Yarn Manufacturing Technology
National Institute of Engineering and Technology — NIET
ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি কেন পড়বেন?
ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি
NIET-এর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি প্রোগ্রামটি মূলত টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্পিনিং এবং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপযোগী দক্ষ প্রফেশনাল তৈরির লক্ষে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি ফাইবার সায়েন্স, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ফরমেশন এবং মডার্ন স্পিনিং টেকনোলজির ওপর একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। শিক্ষার্থীরা এখানে ন্যাচারাল এবং সিন্থেটিক ফাইবার, ফাইবারের বৈশিষ্ট্য এবং ব্লো রুম প্রসেস থেকে শুরু করে কার্ডিং, ড্রয়িং, কম্বিং, রোভিং, রিং স্পিনিং এবং ওপেন-এন্ড স্পিনিং সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
কারিকুলামে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি টেস্টিং, মেশিন মেইনটেন্যান্স বেসিকস, প্রোডাকশন এফিসিয়েন্সি এবং কোয়ালিটি কন্ট্রোল টেকনিকের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। NIET তার সুসজ্জিত স্পিনিং এবং টেক্সটাইল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের হ্যান্ডস-অন ট্রেনিং নিশ্চিত করে। শিক্ষার্থীরা এখানে সরাসরি যন্ত্রপাতি পরিচালনা করা, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি বিশ্লেষণ করা এবং প্রোডাকশনের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে শেখে।
ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারের মাধ্যমে শিক্ষার্থীরা রিয়েল স্পিনিং মিল অপারেশন এবং সেফটি প্র্যাকটিস সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। NIET-এর অভিজ্ঞ মেন্টরদের গাইডেন্স শিক্ষার্থীদের টেকনিক্যাল নলেজকে আরও সমৃদ্ধ করে, যা তাদের প্রফেশনাল ফিল্ডে কাজ করার জন্য আত্মবিশ্বাসী করে তোলে। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ শিক্ষার্থীদের মডার্ন ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলে।
এই প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা বিভিন্ন স্পিনিং মিলে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, স্পিনিং সুপারভাইজার এবং মেইনটেন্যান্স সাপোর্ট স্টাফ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। পাশাপাশি এই প্রোগ্রামটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ে দেশ-বিদেশে হায়ার এডুকেশনের চমৎকার সুযোগ তৈরি করে দেয়। যারা টেক্সটাইল প্রোডাকশন, মেশিনারি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এই প্রোগ্রামটি একটি আদর্শ পছন্দ।
কোর্স শেষে চাকুরীর ক্ষেত্র এবং পদমর্যাদা
NIET থেকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজিং পাস করার পর বিশ্বমানের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প, বায়িং হাউজ, টেক্সটাইল কেমিক্যাল ল্যাব, মাল্টিন্যাশনাল টেস্টিং ল্যাব এবং সরকারি-বেসরকারি জুট মিলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
- Beximco Textile
- Square Textile
- Noman Group
- Fakir Group
- Viyellatex Group
- Knit Concern Group
- Thermax Group
- Bureau Veritas
- H&M, Adidas
- Wal-Mart, Gap
- Nike, US Polo
- Zara, Puma
- Hugo Boss
- Tom Tailor, C&A
- SGS
- Intertek
- Bureau Veritas
- BSTI
- TUVSUD
- সহকারী অফিসার
- Junior Merchandiser
- Production Officer
- সহকারী IE অফিসার
- সহকারী ডাইং মাস্টার
- Trainee Merchandiser
NIET-তে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি কেন পড়বেন?
Internee থাকা অবস্থায়ই অনেক শিক্ষার্থী চাকুরীতে যোগদানের সুযোগ পায়।
Plummy Fashion, Beximco, Remi Holdings, Envoy Textile, Noman Group ও DBL-এ চাকুরীর সুযোগ।
অনেক গ্র্যাজুয়েটের নিজস্ব বুটিক হাউজ, কটেজ ইন্ডাস্ট্রি ও কেমিক্যাল ব্যবসা রয়েছে।
BTMA, BKMEA অধিভুক্ত বিভিন্ন অর্গানাইজেশনে চাকুরীর সুযোগ রয়েছে।
বিদেশী মাল্টিন্যাশনাল টেক্সটাইল ল্যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দারুণ চাহিদা রয়েছে।
ফলাফলের চেয়ে দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয় — দ্রুত আর্থিক উন্নয়ন সম্ভব।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দেশের বাইরে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে।
ডিপ্লোমার পর BUTEX, DUET এবং সোনারগাও ইউনিভার্সিটিতে স্কলারশিপসহ পড়ার সুযোগ।
আমাদের কোর্সসমূহ
Our Faculty Members
Md. Mehedi Hasan
Head of Department
NIET offers quality engineering education with modern labs and practical learning to prepare students for successful careers.