Apparel Manufacturing Technology
National Institute of Engineering and Technology — NIET
অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি-তে কেন পড়বেন
অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি
NIET-এর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি প্রোগ্রামটি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক (RMG) এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য দক্ষ প্রফেশনাল তৈরির লক্ষে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি টেকনিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল প্রোডাকশন স্কিলসের সমন্বয়ে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
কারিকুলামে গার্মেন্টস কনস্ট্রাকশন, প্যাটার্ন মেকিং, কাটিং, সেলাই টেকনিক এবং অ্যাপারেল প্রোডাকশন প্রসেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিউরেন্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বেসিকস, ফ্যাক্টরি লেআউট এবং কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের মতো বিষয়গুলো এখানে শেখানো হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় কর্মক্ষেত্রের নিরাপত্তা (Workplace Safety), প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট এবং সাস্টেইনেবল ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের ওপর।
NIET-এর মডার্ন সুইং ল্যাব, প্রোডাকশন ফ্লোর সিমুলেশন এবং রিয়েল ইন্ডাস্ট্রি-বেজড ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা চমৎকার প্র্যাকটিক্যাল এক্সপোজার পায়। শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন, কাটিং ইকুইপমেন্ট এবং ফিনিশিং টুলসের মাধ্যমে সরাসরি কাজ করার অভিজ্ঞতা অর্জন করে। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ শিক্ষার্থীদের রিয়েল ফ্যাক্টরি এনভায়রনমেন্ট এবং প্রোডাকশন চ্যালেঞ্জগুলো বুঝতে কার্যকরভাবে সাহায্য করে।
এই প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা গার্মেন্টস ফ্যাক্টরি এবং বায়িং হাউসে প্রোডাকশন অফিসার, কোয়ালিটি কন্ট্রোলার, লাইন সুপারভাইজার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং মার্চেন্ডাইজিং সাপোর্ট স্টাফ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। পাশাপাশি এই প্রোগ্রামটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিষয়ে হায়ার এডুকেশনের পথ প্রশস্ত করে। যারা অ্যাপারেল এবং ফ্যাশন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একটি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই প্রোগ্রামটি আদর্শ।
ডিপ্লোমা ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজির প্রয়োগ ক্ষেত্র
- পোশাক উৎপাদন ব্যবস্থাপনা
- লাইন সুপারভিশন
- কোয়ালিটি কন্ট্রোল
- প্রোডাকশন প্ল্যানিং
- গার্মেন্টস মার্চেন্ডাইজিং
- বায়ার কমিউনিকেশন
- অর্ডার ম্যানেজমেন্ট
- এক্সপোর্ট প্রসেস
- ফ্যাশন ডিজাইন
- প্যাটার্ন মেকিং
- স্যাম্পল ডেভেলপমেন্ট
- CAD ডিজাইন
- ফ্যাব্রিক সোর্সিং
- সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
- ওয়্যারহাউজ ও ইনভেন্টরি
- লজিস্টিকস ম্যানেজমেন্ট
NIET-এ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে কেন পড়বেন
ডিপ্লোমা শেষে DUETসহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে B.Sc করার সুযোগ।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সুবিধা।
গার্মেন্টস ল্যাব, সেলাই মেশিন ও আধুনিক যন্ত্রপাতি সহ ব্যবহারিক প্রশিক্ষণ।
বাস্তব গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রি ভিজিট ও প্রশিক্ষণের সুযোগ।
ইন্ডাস্ট্রি অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
বিশ্বব্যাংকসহ বিভিন্ন উৎস থেকে বৃত্তির সুযোগ।
গার্মেন্টস ফ্যাক্টরি ও বায়ারদের সাথে সরাসরি সংযোগ।
কোর্স শেষে চাকরি পেতে সহায়তা ও ক্যারিয়ার গাইডলাইন।
আমাদের কোর্সসমূহ
Our Faculty Members
Md. Mehedi Hasan
Head of Department
NIET offers quality engineering education with modern labs and practical learning to prepare students for successful careers.