Civil Technology
National Institute of Engineering and Technology — NIET
সিভিল টেকনোলজি কেন পড়বেন
সিভিল টেকনোলজি
NIET-এর সিভিল টেকনোলজি প্রোগ্রামটি আধুনিক কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টরের উপযোগী দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরির লক্ষে ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামটি স্ট্রং টেকনিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল ফিল্ড এক্সপেরিয়েন্সের ওপর গুরুত্ব দেয়, যা শিক্ষার্থীদের রিয়েল কনস্ট্রাকশন এনভায়রনমেন্টে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সক্ষম করে তোলে।
কারিকুলামে সার্ভেয়িং, বিল্ডিং কনস্ট্রাকশন, কনক্রিট টেকনোলজি, স্ট্রাকচারাল ড্রয়িং, এস্টিমেশন অ্যান্ড কস্টিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এবং বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো কোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ট্র্যাডিশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর পাশাপাশি এই প্রোগ্রামে কম্পিউটার-এইডেড ড্রাফটিং (AutoCAD), সাস্টেইনেবল কনস্ট্রাকশন প্র্যাকটিস, স্মার্ট বিল্ডিং কনসেপ্ট এবং সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের মতো মডার্ন কনসেপ্টগুলো পরিচিত করা হয়।
NIET-এর সিভিল টেকনোলজি প্রোগ্রামের অন্যতম প্রধান শক্তি হলো ফিল্ড-বেজড লার্নিং। রেগুলার সাইট ভিজিট, ল্যাব এক্সপেরিমেন্ট এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং শিক্ষার্থীদের রিয়েল কনস্ট্রাকশন ওয়ার্কফ্লো, কোয়ালিটি কন্ট্রোল প্রসেস এবং প্রজেক্ট এক্সিকিউশন মেথড বুঝতে সাহায্য করে। শিক্ষার্থীরা এখানে ড্রয়িং ইন্টারপ্রিটেশন, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এবং সাইটে কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড বজায় রাখার টেকনিকগুলো শেখে।
NIET-এর মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি এবং এক্সপেরিয়েন্সড ফ্যাকাল্টি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী হ্যান্ডস-অন স্কিলস অর্জন করছে। কনস্ট্রাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল জোনের কাছাকাছি অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং প্রফেশনাল ওয়ার্ক কালচারের রিয়েল এক্সপোজার পায়। এই প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা কনস্ট্রাকশন কোম্পানি, কনসালটেন্সি ফার্ম, সরকারি প্রজেক্ট এবং রিয়েল এস্টেট সেক্টরে সাইট ইঞ্জিনিয়ার, সার্ভে অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট সুপারভাইজার এবং টেকনিক্যাল অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। পাশাপাশি এটি দেশ-বিদেশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার এডুকেশনের পথও প্রশস্ত করে।
ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি এর প্রয়োগ ক্ষেত্র
- বিল্ডিং নির্মাণ
- ব্রিজ ও কালভার্ট নির্মাণ
- রাস্তা ও হাইওয়ে নির্মাণ
- বাঁধ নির্মাণ
- কন্সট্রাকশন ডিজাইন
- স্ট্রাকচারাল ডিজাইন
- বিল্ডিং এস্টিমেট
- নগর পরিকল্পনা
- পানি সরবরাহ ব্যবস্থা
- ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা
- দূষিত পানি নিষ্কাশন
- পরিবেশ প্রকৌশল
- ভূ-সংস্থানিক জরিপ
- প্রকল্প বাস্তবায়ন
- ল্যান্ড ডেভেলপমেন্ট
NIET-এ সিভিল টেকনোলজি এ কেন পড়বেন
ডিপ্লোমা শেষে DUETসহ দেশের স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে B.Sc করার সুযোগ।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সুবিধা রয়েছে।
পর্যাপ্ত ও আধুনিক ল্যাব সুবিধা প্রদান করা হয়।
প্রত্যেক শিক্ষার্থীকে হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।
সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আগত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান করা হয়।
বিশ্বব্যাংক থেকে বৃত্তির সুযোগ রয়েছে।
শিল্প প্রতিষ্ঠানে ভিজিট ও বাস্তব প্রকল্পে কাজ করার সুযোগ।
কোর্স শেষে চাকরি পেতে সহায়তা করা হয়।
আমাদের কোর্সসমূহ
Our Faculty Members
Abdul Motin
Head of Department
Azharul Islam Bhuiyan
Instructor
NIET offers quality engineering education with modern labs and practical learning to prepare students for successful careers.